উদ্দীপকে জবা ব্যাংকটি এলাকার দরিদ্র চাষিদের কৃষি উন্নয়নের জন্য ঋণদান ও পরামর্শ দানের মাধ্যমে সহযোগিতা করে।কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কৃষকগণকে বিভিন্ন মেয়াদের ঋণ প্রদানসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে যে ব্যাংক কাজ করে তাকে কৃষি ব্যাংক বলে। এ ব্যাংক কৃষকদের সহজ শর্তে ঋণ দেয় এবং নির্দিষ্ট কিছু স্কীমে ঋণদানে কোনো জামানাত রাখে না। এ ব্যাংক শুধুমাত্র কৃষি উন্নয়নের লক্ষ্যে ঋণ দেয়।উদ্দীপকে, জবা ব্যাংকটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হয়। ব্যাংকটি এলাকায় শুধুমাত্র দরিদ্র চাষিদেরকে মেয়াদের ভিত্তিতে ঋণ প্রদান ও পরামর্শ দিয়ে থাকে।
উদ্দীপকের জবা ব্যাংকটি মূলত কৃষি ব্যাংক। কৃষি ব্যাংক কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কৃষকগণকে বিভিন্ন মেয়াদের ঋণ প্রদানসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করে। এ ব্যাংক কৃষকদের কৃষি যন্ত্রপাতি ক্রয়, উন্নত বীজ, সার, কীটনাশক ইত্যাদি যোগাড় করার জন্য প্রয়োজনীয় মূলধনের ব্যবস্থা করে। এ ব্যাংক কৃষকদের কৃষিকাজে বিভিন্ন পরামর্শ প্রদান করে থাকে। তাই বলা যায়, উদ্দীপকের জবা ব্যাংকটি একটি কৃষি ব্যাংক হিসেবে এলাকার দরিদ্র চাষিদের কৃষিক্ষেত্রে এরূপ বিভিন্ন মেয়াদে ঋণ ও পরামর্শ দিয়ে সহায়তা করে।