ঝুঁকি এড়াতে 'প্রান্তিক' ব্যাংক কোন নীতিগুলো অনুসরণ করেছিল, ব্যাংকিং ব্যবসার মূলনীতির আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ঝুঁকি এড়াতে 'প্রান্তিক' ব্যাংক ব্যাংকিং ব্যবসায়ের দক্ষতার নীতি, সুনামের নীতি, বিনিয়োগ নীতি এবং সততা ও বিশ্বস্ততার নীতি অনুসরণ করেছিল।ব্যাংকিং একটি ঝুঁকিবহুল ও প্রতিযোগিতামূলক ব্যবসা। তাই ঝুঁকি এড়াতে ও প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যাংকিং প্রতিষ্ঠানকে বেশকিছু মৌলিক নীতিমালা অনুসরণ করে ব্যবসায় পরিচালনা করতে হয়।উদ্দীপকে 'প্রান্তিক' ব্যাংক জনগণের নিকট হতে আমানত হিসেবে সংগৃহীত অর্থ 'সূর্য' প্রকল্পে বিনিয়োগ করে। ব্যাংকটি সবসময় গ্রাহকের আস্থা অর্জনে সচেষ্ট থাকে। ফলে উন্নত ব্যবস্থাপনা ও দক্ষ পরিচালনার মাধ্যমে ব্যাংকটির মুনাফা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সুতরাং বলা যায়, 'প্রান্তিক' ব্যাংকটি ব্যাংকিং ব্যবসায়ের বেশকিছু মূলনীতি-অনুসরণ করে।উদ্দীপকের 'প্রান্তিক' ব্যাংক বিনিয়োগের আকার, মেয়াদ প্রভৃতি বিবেচনা করে 'সূর্য' প্রকল্পে বিনিয়োগ করেছেন। এক্ষেত্রে ব্যাংকটি বিনিয়োগ নীতি অনুস্রণ করছে। সততা ও বিশ্বস্ততার নীতি মেনে ব্যাংকটি তার সার্বিক কার্যক্রমে সততার পরিচয় দেয়। দক্ষতার নীতি মেনে ব্যাংকটি কর্মীদের দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করে। এছাড়া উন্নত ব্যবস্থাপনা, দক্ষ পরিচালনার মাধ্যমে ব্যাংকটি বাজারে সুনাম বৃদ্ধি ও অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে। এতে ব্যাংকটি সুনামের নীতি অনুসরণ করে। তাই বলা যায়, ঝুঁকি এড়াতে 'প্রান্তিক' ব্যাংক ব্যাংকিং ব্যবসায়ের বেশকিছু মূলনীতি অনুসরণ করেছিল।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
ঝুঁকি এড়াতে 'প্রান্তিক' ব্যাংক কোন নীতিগুলো অনুসরণ করেছিল, ব্যাংকিং…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর