কার্যভিত্তিক শ্রেণিকরণ অনুযায়ী 'স্টার' ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে কার্যভিত্তিক শ্রেণিকরণ অনুযায়ী 'স্টার' ব্যাংক হলো একটি বাণিজ্যিক ব্যাংক।যে প্রতিষ্ঠান আমানত গ্রহণ, ঋণদান ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। এ ব্যাংক গ্রাহকদের আমানতকৃত অর্থের একটি অংশ ঋণ দিয়ে মুনাফা অর্জন করে থাকে।- উদ্দীপকে জনাব আদিল 'স্টার' ব্যাংকের একজন গ্রাহক। তিনি উক্ত ব্যাংকে প্রতিনিয়ত অর্থ জমা রাখেন এবং প্রয়োজনে ঋণও নেন। সাধারণত বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে। আমানত গ্রহণ বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হিসেবে বিবেচিত হয়। আবার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বল্প ও মধ্যমেয়াদি ঋণ প্রদান করে থাকে। ঋণদান বাণিজ্যিক ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ। এক্ষেত্রে 'স্টার' ব্যাংকের কার্যক্রম বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, কার্যভিত্তিক শ্রেণিকরণ অনুযায়ী 'স্টার' ব্যাংক হলো একটি বাণিজ্যিক ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
কার্যভিত্তিক শ্রেণিকরণ অনুযায়ী 'স্টার' ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর