কোন নীতির অভাবে 'A [গণিত] ব্যাংক 'B [গণিত] ব্যাংকের দারস্থ হয়? ব্যাংক ব্যবসার নীতির আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: 'A [গণিত] ব্যাংক B ব্যাংকের নিকট দারস্থ হয় তারল্য নীতির অভাবে।তারল্য নীতি হলো ব্যাংকিং ব্যবসায়ের অন্যতম একটি মূলনীতি। এ নীতি অনুযায়ী বাণিজ্যিক ব্যাংককে সব সময় নির্দিষ্ট পরিমাণ তারল্য বা নগদ অর্থ সংরক্ষণ করতে হয়। এতে আমানতকারীদের চেকের অর্থ চাহিবামাত্র পরিশোধ করা সম্ভব হয়।উদ্দীপকে 'B [গণিত] ব্যাংকের সম্মতিতে 'A [গণিত] ব্যাংক তাদের ব্যাংকিং কার্যক্রম শুরু করে। এক্ষেত্রে 'B [গণিত] ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংক এবং 'A [গণিত] ব্যাংক বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি 'A [গণিত] ব্যাংক গ্রাহকদের আমানতের প্রায় বেশির ভাগ অন্যত্র বিনিয়োগ করে। এতে ব্যাংকটি প্রচুর মুনাফা অর্জন করতে পেরেছে। তবে আমানতকারীদের দাবিকৃত টাকা ফেরত দিতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক হিসেবে 'B [গণিত] ব্যাংক একটি নীতি মেনে চলার পরামর্শ দিয়েছে। 'B [গণিত] ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে তারল্য নীতি মেনে চলার নির্দেশনা দিয়েছে। 'A [গণিত] ব্যাংক মূলত আমানতকারীদের চেকের অর্থ পরিশোধে ব্যর্থ হচ্ছে। কারণ ব্যাংকটি পর্যাপ্ত তারল্য সংরক্ষণ না করে অধিক হারে বিনিয়োগ করেছে। ফলে চেকের অর্থ পরিশোধ করার মতো পর্যাপ্ত নগদ অর্থ ব্যাংকটির কাছে নেই। তবে 'A [গণিত] ব্যাংকটি 'B [গণিত] ব্যাংকের পরামর্শ অনুযায়ী তারল্য নীতি অনুসরণ করলে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হবে না।তাই বলা যায়, আর্থিক সংকটের কারণে A ব্যাংক তারল্য ব্যবসায় তারল্য নীতির অভাবে 'B [গণিত] ব্যাংকের নিকট দারস্থ হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
কোন নীতির অভাবে 'A ব্যাংক 'B ব্যাংকের দারস্থ হয়? ব্যাংক ব্যবসার ন…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর