'A [গণিত] ব্যাংকের আর্থিক সংকট কাটিয়ে উঠার জন্য 'B [গণিত] ব্যাংকের পরামর্শের যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের A ব্যাংকের আর্থিক সংকট কাটিয়ে উঠার জন্য B ব্যাংকের পরামর্শ যথার্থতা রয়েছে বলে আমি মনে করি।দেশের মুদ্রাবাজারকে সুসংগঠিত আকারে পরিচালিত করার উদ্দেশ্যেই কেন্দ্রীয় ব্যাংক গঠিত হয়। এ ব্যাংক মুদ্রা প্রচলন অর্থ সরবরাহ করে, ঋণ নিয়ন্ত্রণ, ইত্যাদি কাজ করে। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমানত গ্রহণ ও ঋণদার করে পাশাপাশি নতুন নতুন আমানত সৃষ্টিতে ভূমিকা রাখে।উদ্দীপকে B ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক আর A ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক। B ব্যাংক অন্যান্য ব্যাংকের নিয়ন্ত্রক এবং মুদ্রা প্রচলন করে। ব্যাংকটি ঋণের যোগান ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখতে ঋণ নিয়ন্ত্রণ করে। বাজারে ঋণের পরিমাণ বেশি থাকলে কেন্দ্রীয় ব্যাংক জমার হার ও ব্যাংক হার বাড়িয়ে দেয়। ফলে ঋণের পরিমাণ কমে যায়। অন্যদিকে A ব্যাংক আমানত গ্রহণ ও ঋণ প্রদান করে। ব্যাংকটি ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে। দেশের সুষ্ঠ ব্যাংকিং পরিবেশ বজায় রাখার জন্য উদ্দীপকে B ব্যাংক তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি নিয়ন্ত্রণ করে। নিকাশ ঘরের মাধ্যমে আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তিতে সহায়তা করে। তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকের আর্থিক সংকটে ঋণ প্রদান করে। তাই বলা যায় B ব্যাংক উপদেষ্টা ও পরামর্শদাতা হিসাবে ঋণ আদায় ও আমানত সৃষ্টি ও ব্যাংকিং কার্যক্রমে সহায়তা করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
'A ব্যাংকের আর্থিক সংকট কাটিয়ে উঠার জন্য 'B ব্যাংকের পরামর্শের যথ…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর