'A [গণিত] ব্যাংক কর্তৃক প্রদত্ত পরামর্শটি 'B [গণিত] ব্যাংকের মেনে চলা অপরিহার্য'-উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে 'A [গণিত] ব্যাংক কর্তৃক প্রদত্ত পরামর্শটি 'B [গণিত] ব্যাংকের মেনে চলা অপরিহার্য – উক্তিটি সঠিক।কেন্দ্রীয় ব্যাংক হলো একটি দেশের প্রধান ব্যাংক। দেশের প্রচলিত ব্যাংকিং আইন অনুসারে বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হয়। এছাড়া উক্ত ব্যাংকের তালিকাভুক্ত হলে প্রয়োজনীয় নিয়ম-নির্দেশনা মেনে ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করতে হয়।উদ্দীপকে 'A [গণিত] ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক এবং 'B [গণিত] ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক হিসেবে 'B [গণিত] ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে 'A [গণিত] ব্যাংকের অনুমতি নিতে হয়েছিল। এছাড়া 'B [গণিত] ব্যাংকটি 'A [গণিত] ব্যাংকের তালিকাভুক্ত বিধায় 'A [গণিত] ব্যাংক 'B [গণিত] ব্যাংককে ঋণদানের ক্ষেত্রে নিরাপত্তার নীতিটি মেনে চলতে পরামর্শ দেয়।'B [গণিত] ব্যাংক বাণিজ্যিক ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক তথা 'A [গণিত] ব্যাংকের তালিকাভুক্ত। তালিকাভুক্ত ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের অধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। তাই কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শ ও নিয়ম-নির্দেশনা মানতে বাধ্য থাকে। অন্যথায় কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত সুবিধা থেকে বঞ্চিত হয়। তাই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক হিসেবে 'A [গণিত] ব্যাংক কর্তৃক প্রদত্ত পরামর্শ তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক তথা 'B [গণিত] ব্যাংকের মেনে চলা অপরিহার্য।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
'A ব্যাংক কর্তৃক প্রদত্ত পরামর্শটি 'B ব্যাংকের মেনে চলা অপরিহার্য…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর