ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে গোমতী ব্যাংকের উদ্দেশ্য হলো আমানত গ্রহণ এবং প্রতিনিধি ও অছি হিসেবে কাজ করা।ব্যাংকের মালিক, ব্যবস্থাপক, গ্রাহক ও সরকার হলো ব্যাংকের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ। ব্যাংক তার গ্রাহকদের প্রেক্ষাপটে বিভিন্ন উদ্দেশ্য বাস্তবায়ন করে। গ্রাহকের পক্ষে ব্যাংক আমানত সংগ্রহ করে ও অর্থের নিরাপত্তা দেয়। এছাড়াও ব্যাংক উপদেষ্টা ও পরামর্শদাতা, প্রতিনিধি ও অছি, অর্থ স্থানান্তর ইত্যাদি কাজ সম্পন্ন করে।উদ্দীপকে জনাব শরীফ একজন ইলেকট্রনিক পণ্যের ব্যবসায়ী। গোমতী ব্যাংকে তার একটি হিসাব রয়েছে। উক্ত হিসাবের বিপরীতে তিনি অর্থ জমা ও উত্তোলন করতে পারেন। তার প্রয়োজনে ঋণও গ্রহণ করতে পারেন। ব্যাংকটি জনাব শরীফের পক্ষে বিভিন্ন ব্যবসয়িক চুক্তিতে অংশগ্রহণ করে থাকে।ব্যাংক গ্রাহকের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে বিভিন্ন ধরনের আমানত সৃষ্টি করে। জনাব শরীফও তার ব্যাংক হিসাবে অর্থ জমা দিয়ে আমানত গঠনে সহায়তা করেছে। এ আমানতের বিপরীতে তিনি ব্যাংকিং সেবা, ঋণ সুবিধা, সুদ আয় ইত্যাদি সুবিধা ভোগ করতে পারবেন। আবার, ব্যাংক সেবার মূল্য গ্রহণের বিনিময়ে গ্রাহকের প্রতিনিধি ও অছি হিসেবে কাজ করে। তারই অংশ হিসেবে গোমতী ব্যাংক জনাব শরীফের পক্ষে ব্যবসায়িক চুক্তিতে অংশগ্রহণ করে। তাই বলা যায়, উদ্দীপকের গোমতী ব্যাংক জনাব শরীফের পক্ষে আমানত সংগ্রহ এবং প্রতিনিধি ও অছি হিসেবে কাজ করেছে।