জনাব সিহাবকে যন্ত্রপাতি কেনায় সুরমা ব্যাংক কোন ধরনের সহযোগিতা করবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব সিহাবকে যন্ত্রপাতি কেনায় সুরমা ব্যাংক প্রত্যয়পত্র ইস্যুর মাধ্যমে সহযোগিতা করবে। প্রত্যয়পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে রপ্তানিকারককে পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা দিয়ে থাকে। এক্ষেত্রে ব্যাংক আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পাদনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। উদ্দীপকের বৈদ্যুতিক সামগ্রী ব্যবসায়ী জনাব সিহাব জাপানের 'ইজুমি' কোম্পানি হতে কিছু যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নেন। এই জন্য সুরমা ব্যাংক 'ইজুমি' কোম্পানিকে প্রয়োজনীয় অর্থ পরিশোধের নিশ্চয়তা দেয়। । এক্ষেত্রে সুরমা ব্যাংক প্রত্যয়পত্রের মাধ্যমে রপ্তানিকারককে মূল্য পরিশোধের নিশ্চয়তা দিয়ে বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানির কাজটি সহজ করে দেয়। তাই বলা যায়, জনাব সিহাবকে যন্ত্রপাতি কেনায় সুরমা ব্যাংক তার পক্ষে প্রত্যয়পত্র ইস্যুর মাধ্যমে তাকে সহযোগিতা করবে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব সিহাবকে যন্ত্রপাতি কেনায় সুরমা ব্যাংক কোন ধরনের সহযোগিতা করবে?…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর