'হিমালয়' ব্যাংকের গ্রাহকদের জমাকৃত অর্থ প্রদান দ্বারা ব্যাংকের কোন নীতির প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'হিমালয়' ব্যাংকের গ্রাহকদের জমাকৃত অর্থ প্রদান দ্বারা ব্যাংকের তারল্য নীতির প্রকাশ ঘটেছে।তারল্য নীতি অনুযায়ী ব্যাংক গ্রাহকদের জমাকৃত অর্থ 'চাহিবামাত্র' ফেরত দেয়। এ কারণে বাণিজ্যিক ব্যাংক সবসময় নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ (তারল্য) সংরক্ষণ করে। গ্রাহকগণ চাওয়ামাত্রই তাদের অর্থ ফেরত দেওয়ার লক্ষ্যেই ব্যাংক এটি করে থাকে।উদ্দীপকে 'হিমালয়' ব্যাংক জনগণের কাছ থেকে সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে। এ অর্থ থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রয়োজনে ঋণ দিয়ে থাকে। কিন্তু ব্যাংকটি জমাকৃত অর্থের একটি অংশ সবসময় ব্যাংকে সংরক্ষণ করে, যাতে গ্রাহক চাওয়ামাত্রই তাদের জমা করা অর্থ ব্যাংক ফেরত দিতে পারে। তা না হলে ব্যাংকটির প্রতি গ্রাহকের আস্থা ও বিশ্বাস কমে যাবে। তাই গ্রাহক অসন্তুষ্টি যাতে না ঘটে সেদিকে খেয়াল রেখে 'হিমালয়' ব্যাংক আমানতের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখে। এর ফলে ব্যাংক গ্রাহকদের জমাকৃত অর্থ প্রদান করতে সক্ষম হয়। সুতরাং বলা যায়, 'হিমালয়' ব্যাংক গ্রাহকদের জমাকৃত অর্থ প্রদানের দ্বারা ব্যাংকের তারল্য নীতির প্রকাশ ঘটেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
'হিমালয়' ব্যাংকের গ্রাহকদের জমাকৃত অর্থ প্রদান দ্বারা ব্যাংকের কোন …
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর