উদ্দীপকের ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের গোল্ডেন ব্যাংকটি হলো একটি বাণিজ্যিক ব্যাংক।মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক। এ ব্যাংক গ্রাহকদের সঞ্চিত অর্থ বিভিন্ন হিসাবের (চলতি, স্থায়ী ও সঞ্চয়ী) মাধ্যমে জমা রাখে। ব্যাংকটি বিভিন্ন খাতে এ অর্থ ঋণ দেয়। উদ্দীপকে পান্না একজন আমদানিকারক। তিনি 'গোল্ডেন ব্যাংক' থেকে ঋণ গ্রহণ করেন। ঋণের বিপরীতে অর্থ পরিশোধ করে, যা ব্যাংকের আয়ের প্রধান উৎস। সাধারণত বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমানতকৃত অর্থ ঋণ হিসেবে প্রদান করে। আর ঋণের সুদই বাণিজ্যিক ব্যাংকের আয়ের মূল উৎস। এছাড়াও বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের আর্থিক লেনদেন ও দেনা-পাওনা নিষ্পত্তিতে সহায়তা করে। অতএব, বলা যায়, গোল্ডেন ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকের ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর