'B [গণিত] ব্যাংকটি ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকিং ব্যবসায়ের কোন নীতি মেনে চলে? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে 'B [গণিত] ব্যাংকে ঋণ প্রদানের ক্ষেত্রে নিরাপত্তা নীতি মেনে চলে।গ্রাহকের অর্থ ও ঋণ হিসেবে প্রদত্ত অর্থের নিরাপত্তা নিশ্চিত করাকে ব্যাংকের নিরাপত্তা নীতি বলা হয়। ব্যাংকের একটি অন্যতম নীতি হলো নিরাপত্তা নীতি। এ নীতি অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাংক গ্রাহককে ঋণ দেওয়ার সময় তার আর্থিক সচ্ছলতা যাচাই করে এবং জামানত হিসেবে বিভিন্ন সম্পত্তি বন্ধক রাখে। নির্দিষ্ট সময়ে ঋণের অর্থ ফেরত পাওয়ার উদ্দেশ্যে এ বিষয়গুলো বিবেচনা করা হয় এবং বন্ধক রাখা সম্পত্তি বিক্রি করে অর্থ আদায় করে।উদ্দীপকে, মি. লিমন একজন ব্যবসায়ী। তিনি ঋণের জন্য 'A [গণিত] এবং 'B [গণিত] ব্যাংকে আবেদন করেন। 'B [গণিত] ব্যাংকে ঋণ দেওয়ার ক্ষেত্রে ঋণ গ্রহীতার আর্থিক সচ্ছলতা, সততা ও জামানতের পর্যাপ্ততা বিচার করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি জনগণের জমাকৃত অর্থের নিরাপত্তা নিশ্চিত করে। এ নীতি অনুযায়ী কোনো কারণে ঋণগ্রহীতা ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক উক্ত সম্পত্তি বিক্রি করে অর্থ আদায় করে। মি. লিমনের নিকট থেকে 'B [গণিত] ব্যাংক অর্থের নিরাপত্তা বিধান নিশ্চিত করেছে। অর্থাৎ, পরিশেষে বলা যায় যে, 'B [গণিত] ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা নীতি অনুসরণ করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
'B ব্যাংকটি ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকিং ব্যবসায়ের কোন নীতি মেনে …
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর