উদ্দীপকের জনির যন্ত্রপাতি কেনার সহযোগিতায় 'সোমা' ব্যাংকের সম্পাদিত কাজটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনির যন্ত্রপাতি কেনার সহযোগিতায় 'সোমা' ব্যাংকের সম্পাদিত কাজটি হচ্ছে প্রত্যয়পত্রের দ্বারা বৈদেশিক বাণিজ্যে সহায়তা প্রদান।বাণিজ্যিক ব্যাংক প্রত্যয়পত্র ইস্যুর মাধ্যমে আমদানিকারকের পক্ষে রপ্তানিকারককে মূল্য পরিশোধের নিশ্চয়তা দিয়ে থাকে। প্রত্যয়পত্র আমদানিকারক ও রপ্তানিকারকের মাঝে অভ্যন্তরীণ ও ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।উদ্দীপকে তৈরি পোশাক ব্যবসায়ী জনি ভারতের সাহারা কোম্পানি থেকে কিছু যন্ত্রপাতি নেয় এবং 'সোমা' ব্যাংক সাহারা কোম্পানিকে প্রয়োজনীয় অর্থ পরিশোধের নিশ্চয়তা প্রদান করে। যা হচ্ছে ব্যাংকের একটি অন্যতম প্রধান কার্যাবলি। বাণিজ্যিক ব্যাংক প্রত্যয়পত ইস্যুর মাধ্যমে আমদানি-রপ্তানিতে সাহায্য করে থাকে। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সাধারণত কেউ কাউকে চেনে না। তখনই বাণিজ্যিক ব্যাংক কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়পত্রই রপ্তানিকারকের মূল্য পেতে নিশ্চয়তা দেয়। উদ্দীপকে, জনি ভারতের সাহারা কোম্পানি থেকে যন্ত্রপাতি কিনতে চায়, কিন্তু সাহারা কোম্পানি যে তাদের প্রাপ্য অর্থ নিশ্চিতভাবে পাবে, সেই অনিশ্চয়তা থেকে যায়। 'সোমা' ব্যাংক অর্থ প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে রপ্তনিকারক কোম্পানিকে। 'সোমা' ব্যাংক অর্থ প্রদানের নিশ্চয়তা না দিলে আমদানিকরকের প্রক্রিয়া সম্ভব হতো না।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকের জনির যন্ত্রপাতি কেনার সহযোগিতায় 'সোমা' ব্যাংকের সম্পাদিত …
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর