ব্যাংকিং ব্যবসায় মূলনীতির আলোকে 'মোহনা ব্যাংকের' নীতিমালা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের শাকিলা টেক্সটাইল লি. যন্ত্রপাতি ক্রয়ে ঋণদানের ক্ষেত্রে 'মোহনা ব্যাংক' নিরাপত্তার নীতি ও ঋণমঞ্জুর নীতি অনুসরণ করেছে।ব্যাংক নিরাপত্তার নীতি অনুসরণের মাধ্যমে গ্রাহকের অর্থ ও ঋণ হিসেবে প্রদত্ত অর্থের নিরাপত্তা বিধান করে। অন্যদিকে ঋণমঞ্জুর নীতির আলোকে ব্যাংক উৎপাদনশীল ও লাভজনক প্রকল্পে ঋণ মঞ্জুর করে থাকে। ফলে গ্রাহকদের আমানতের ঝুঁকি হ্রাস পায়। উদ্দীপকে বর্ণিত 'মোহনা ব্যাংক' একটি বাণিজ্যিক ব্যাংক। শাকিলা টেক্সটাইল লি. যন্ত্রপাতি ক্রয়ের জন্য উক্ত ব্যাংকের কাছে ঋণের আবেদন করেন। ব্যাংক ঋণের নিরাপত্তার উদ্দেশ্যে তার কাছে প্রয়োজনীয় তথ্য চাইলে তিনি তার ব্যবসায়ের সুনাম, সম্প্রসারণের প্রয়োজনীয়তা, উৎপাদনশীলতা ও লাভজনকতার তথ্য পেশ করেন। ব্যাংক ঋণদানের ঝুঁকি হ্রাসের লক্ষ্যে তার দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করে।উদ্দীপকের 'মোহনা ব্যাংক' মূলত ব্যবসায়ের উৎপাদনশীলতা ও লাভজনকতার বিষয়টিও যাচাই-বাছাই করে তাকে ঋণ মঞ্জুর করে, যা ব্যাংকিং ব্যবসায়ের ঋণমঞ্জুর নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। অতএব বলা যায় যে, শাকিলা টেক্সটাইলকে ঋণদানের ক্ষেত্রে 'মোহনা ব্যাংক' নিরাপত্তার নীতি ও ঋণমঞ্জুর নীতি অনুসরণ করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
ব্যাংকিং ব্যবসায় মূলনীতির আলোকে 'মোহনা ব্যাংকের' নীতিমালা মূল্যায়ন …
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর