উদ্দীপকের 'খ' ব্যাংকের ধরন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের 'খ' ব্যাংকের ধরন হচ্ছে শিল্প ব্যাংক।দেশের শিল্পখাতের উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে শিল্প ব্যাংক বলে। যন্ত্রপাতি সংগ্রহ, জমি ক্রয়, কারখানা নির্মাণ ইত্যাদির জন্য শিল্প ব্যাংক ঋণ প্রদান করে থাকে। বিডিবিএল বাংলাদেশে এ ধরনের একটি ব্যাংক।উদ্দীপকে জনাব আলম একজন উদ্যোক্তা। তিনি শিল্পকারখানা নির্মাণ ও সম্প্রসারণের জন্য 'ক' ব্যাংকে ঋণের আবেদন করেন কিন্তু 'ক' ব্যাংক তাকে 'খ' ব্যাংকের সাথে যোগাযোগের পরামর্শ দেয়। কারণ 'খ' ব্যাংক বিভিন্ন উৎপাদনমুখী কাজে ঋণ প্রদান করে যা শিল্প ব্যাংকের বৈশিষ্ট্য। শিল্প ব্যাংক শিল্পকারখানা নির্মাণ ও সম্প্রসারণের উদ্দেশ্যে আগ্রহী ব্যক্তিদের বিভিন্ন মেয়াদ ভিত্তিক ঋণ প্রদান করে থাকে, যা শিল্পখাতের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে।সুতরাং বলা যায় যে, 'খ' ব্যাংকটি হচ্ছে শিল্প ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকের 'খ' ব্যাংকের ধরন বর্ণনা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর