উদ্দীপকের ভিত্তিতে 'ক' ব্যাংকের উদ্দেশ্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ভিত্তিতে 'ক' ব্যাংকটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে 'বাংলাদেশ ব্যাংক' নিম্নে বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্য বর্ণনা করা হলো:কেন্দ্রীয় ব্যাংক জনকল্যাণমূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান। জনগণের কল্যাণে নিয়োজিত থাকাই এ ব্যাংকের মুখ্য উদ্দেশ্য। এছাড়া নোট ও মুদ্রা প্রচলন করা এ ব্যাংকের প্রধান উদ্দেশ্য। অন্যান্য যেসব উদ্দেশ্যে এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো হলো- বলিষ্ঠ মুদ্রা বাজার গঠন ও নিয়ন্ত্রণ, অর্থনৈতিক উন্নয়ন, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ, দেশের মুদ্রা মান নিয়ন্ত্রণ, ব্যাংকসমূহের ব্যাংকার, নিকাশঘর হিসেবে কাজ করা, ঋণ নিয়ন্ত্রণ, সরকারকে পরামর্শ দেওয়া, মূল্যস্তর স্থিতিশীল রাখা, সরকারের ব্যাংক, সম্পদের সুসম বণ্টন, মূলধন গঠনের সহায়তা করা, সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা, ব্যাংক ব্যবস্থার পথ প্রদর্শক ইত্যাদি।উদ্দীপকে 'ক' ব্যাংকটি দেশের অর্থবাজারকে স্থিতিশীল ও দেশের অর্থনৈতিক পরিকল্পনায় সহায়তা করে। যা কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য। কেন্দ্রীয় ব্যাংক দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সহায়তা ও কার্যকরী ভূমিকা পালন করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ এবং মূল্যস্তর স্থিতিশীল রেখে দেশের অর্থবাজারকে স্থিতিশীল রাখতে সহায়তা করে। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ক্ষেত্রে দেশের সরকারকে পরামর্শ প্রদান ও সরকার কর্তৃক গৃহীত ঋণের তদারকি করে অর্থনৈতিক পরিকল্পনায় সহায়তা করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকের ভিত্তিতে 'ক' ব্যাংকের উদ্দেশ্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর