ব্যাংকিং ব্যবসায়ের কোন নীতিগুলো মেনে চললে উক্ত ব্যাংকে আর্থিক সমস্যা হতো না? ব্যাখ্যা কর।
উত্তর: ব্যাংকিং ব্যবসায় তারল্যনীতি ও নিরাপত্তার অনুসরণ করে চললে 'সাথী' ব্যাংক আর্থিক অর্থের সংকটে পড়তো না।তারল্যনীতি ব্যাংকিং ব্যবসায়ের অন্যতম একটি নীতি। এ নীতি অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকের সব সময় নির্দিষ্ট পরিমাণ তারল্য বা নগদ অর্থ সংরক্ষণ করতে হয়। ব্যাংককে নগদ অর্থ বিনিয়োগ এবং নগদ অর্থ জমা রাখার ভেতর ভারসাম্য বজায় রাখতে হয়। তাহলেই তারল্য নীতি অনুসরণ করা হয়। ব্যাংকিং ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ নীতি হলো গ্রাহকের অর্থ ও ঋণ হিসেবে প্রদত্ত অর্থের নিরাপত্তা বিধান। নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাংককে ঋণ প্রদানের সময় ঋণ গ্রহীতার আর্থিক স্বচ্ছলতা ও সততা বিচার করা এবং পর্যাপ্ত জামানত গ্রহণ করা আবশ্যক।উদ্দীপকে 'সাথী' ব্যাংকের ব্যবস্থাপক আয় বাড়ানোর জন্য গ্রাহকদের অধিক ঋণ প্রদান করে। এতে ব্যাংকটি নগদ অর্থের সংকটে পড়ে। এছাড়া আর্থিক স্বচ্ছলতাও সততা বিচার না করা হয় বিভিন্ন সমস্যায় পড়ে। তারল্য নীতি অনুযায়ী ব্যবস্থাপক উচিত ছিল নগদ অর্থের নির্দিষ্ট একটি অংশ ব্যাংকে জমা রাখা। কেননা 'সাথী' ব্যাংক বাণিজ্যিক ব্যাংক হিসেবে গ্রাহকের অর্থ চাওয়া মাত্র ফেরতদানে বাধ্য। যেহেতু ব্যাংকটি তারল্যনীতি ভঙ্গ করেছে তাই 'সাথী' ব্যাংক নগদ অর্থের সংকটে পড়েছে। উদ্দীপকের সাথী ব্যাংক যদি ব্যাংকিং ব্যবসায়ের। তারল্য নীতি, নিরাপত্তার নীতি অনুসরণ করতে তাহলে তার ব্যাংক আর্থিক সংকটে পড়তো না।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
ব্যাংকিং ব্যবসায়ের কোন নীতিগুলো মেনে চললে উক্ত ব্যাংকে আর্থিক সমস্য…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর