'সাথী' ব্যাংকের আর্থিক সমস্যা নিরসনে ও তহবিল বৃদ্ধিতে নিরীক্ষকবৃন্দ কোন কোন উৎস বিবেচনা করার পরামর্শ দিয়েছেন? বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎসের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: সাথী ব্যাংকে আর্থিক সমস্যা নিরসনে এবং তহবিল বৃদ্ধিতে নিরীক্ষকবৃন্দ বাণিজ্যিক ব্যাংকের তহবিল উৎসের সংরক্ষিত মূলধন, আমানত ও ধার গ্রহণ বিবেচনাকরার পরামর্শ দিয়েছেন।বাণিজ্যিক ব্যাংকের তহবিল সংগ্রহের একটি অন্যতম উৎস হলো সংরক্ষিত তহবিল। প্রতিবছর মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা হয় তাই সংরক্ষিত তহবিল। এ তহবিলের বাহ্যিক ব্যয় না থাকলেও সুযোগ ব্যয় রয়েছে। পক্ষান্তরে ব্যাংক বিভিন্ন মেয়াদে (চলতি, সঞ্চয়ী, স্থায়ী) আমানত গ্রহণ করে থাকে যা আমানতকারীরা একত্রে তুলে না ফেলে এ অর্থ ঋণ বা বিনিয়োগ হিসেবে ব্যবহার করে মুনাফা অর্জন করতে পারে। বাণিজ্যিক ব্যাংক অর্থ সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংক হতে ধার নিতে পারে।উদ্দীপকে 'সাথী ব্যাংকের' বিভিন্ন শাখা ব্যাপক আর্থিক সমস্যা থাকায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিরীক্ষণ শেষে ব্যাংককে সমস্যা সমাধানের কয়েকটি উপায় বা পরামর্শ প্রদান করে। পরামর্শ হলো ব্যাংকে মুনাফার কিছু অংশ ভবিষ্যতের জন্য জমা রাখা। যা বাণিজ্যিক ব্যাংক তহবিলে উৎসের সংরক্ষিত তহবিলের সাথে সম্পৃক্ত। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নেওয়াও নতুন গ্রাহক সৃষ্টি করা যা বাণিজ্যিক ব্যাংকের অভ্যন্তরীণ উৎসের আমানত ও ধার গ্রহণের সাথে সামঞ্জস্য।উদ্দীপকের 'সাথী ব্যাংক' তার আর্থিক সমস্যা সমাধানে নিরীক্ষকবৃন্দ তহবিল বৃদ্ধিতে যে পরামর্শ দিয়েছেন তা বাণিজ্যিক ব্যাংকের তহবিল উৎসের পরিপূরক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
'সাথী' ব্যাংকের আর্থিক সমস্যা নিরসনে ও তহবিল বৃদ্ধিতে নিরীক্ষকবৃন্দ…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর