ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকটির গৃহীত পদক্ষেপ ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতির আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদয় ব্যাংক ঋণ প্রদানের সময় যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা ব্যাংকিং ব্যবসায়ের নিরাপত্তার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।নিরাপত্তার নীতি অনুযায়ী ব্যাংক ঋণগ্রহীতার আর্থিক সচ্ছলতা, সততা ও জামানতের বিষয় বিবেচনা করে ঋণ দেয়। নির্দিষ্ট সময়ে ঋণের অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তার লক্ষ্যেই এ বিষয়গুলো বিবেচনা করা হয়।উদ্দীপকে উদয় ব্যাংক জনগণের কাছ থেকে অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে। সংগৃহীত অর্থ থেকে ব্যাংক বিভিন্ন খাতে ঋণ দেয়। তবে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকটি ঋণগ্রহীতাদের আর্থিক সচ্ছলতা, সততা ও জামানত গ্রহণ করে ঋণ দেয়, যা ব্যাংকিং ব্যবসায়ের নিরাপত্তার নীতির অনুসরণ।ঋণ গ্রহণের জন্য ঋণগ্রহীতাকে আর্থিকভাবে সচ্ছল হতে হয়। তা না হলে ঋণগ্রহীতা সময়মতো ব্যাংকের অর্থ পরিশোধ করতে পারবে না। ঋণগ্রহীতাকে সৎও হতে হবে। তার মধ্যে সততা না থাকলে অর্থ ফেরতে অনিশ্চয়তা দেখা দেবে। এছাড়া ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংক বিভিন্ন স্থায়ী সম্পত্তি জামানত রেখে ঋণ দিয়ে থাকে। কেননা কোনো কারণে ঋণগ্রহীতা ঋণের টাকা ফেরত না দিলে ব্যাংক উক্ত সম্পত্তি বিক্রি করে ঋণের টাকা আদায় করতে পারবে। তাই বলা যায়, ঋণ প্রদানের ক্ষেত্রে উদয় ব্যাংক যে পদক্ষেপ গ্রহণ করে 'তা ব্যাংকিং ব্যবসায়ের নিরাপত্তার নীতির অনুসরণ, যা যৌক্তিক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকটির গৃহীত পদক্ষেপ ব্যাংকিং ব্যবসায়ের মূল…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর