উদ্দীপকের 'ক' ও 'খ' ব্যাংকের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'ক' ব্যাংক ও 'খ' ব্যাংকের মধ্যে নিয়ন্ত্রণকারী, অভিভাবক ও ব্যাংকার-গ্রাহক সম্পর্ক রয়েছে।কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের প্রধান ব্যাংক। জনকল্যাণ এ ব্যাংকের মূল উদ্দেশ্য। এ ব্যাংক মুদ্রাবাজার ও ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে।উদ্দীপকের মি. সামিউল 'ক' ব্যাংকের একজন ডেপুটি গভর্নর। তার বন্ধু 'খ' ব্যাংকের একজন সিনিয়র অফিসার। 'খ' ব্যাংকটির আর্থিক সংকটে 'ক' ব্যাংকটি গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে। এখানে 'ক' ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কাজ নিয়ন্ত্রণ করে। নতুন ব্যাংক ও শাখা খোলার জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হয়। তালিকাভুক্ত ব্যাংকগুলোকে তাদের সংগৃহীত আমানতের একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূ লকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। বাণিজ্যিক ব্যাংকগুলোর আর্থিক সংকটে কেন্দ্রীয় ব্যাংক ঋণ ও পরামর্শ দেয়। এভাবে উদ্দীপকের 'ক' ব্যাংক (কেন্দ্রীয় ব্যাংক) ও 'খ' ব্যাংকের (তালিকাভুক্ত ব্যাংক) মধ্যে অভিভাবক, নিয়ন্ত্রক ও ব্যাংকার-গ্রাহক সম্পর্ক তৈরি হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকের 'ক' ও 'খ' ব্যাংকের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর