অঞ্চল ভিত্তিক শ্রেণি অনুযায়ী ধরলা ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ধরলা ব্যাংক হচ্ছে একটি শাখা ব্যাংক। এ ধরনের ব্যাংকিং ব্যবস্থায় একটি কেন্দ্রীয় অফিসের অধীনে একই নামে অনেকগুলো শাখা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। শাখা ব্যাংকের কোনো আলাদা সত্তা থাকে না। প্রধান অফিসের প্রতিনিধি হিসেবে শাখা ব্যাংকগুলো তাদের কাজ পরিচালনা করে।উদ্দীপকে ধরলা ব্যাংক-এর প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত। ব্যাংকটি সারাদেশে তার বিভিন্ন কার্যালয়ের মাধ্যমে ব্যাংকিং সেবা দিয়ে আসছে। শাখা ব্যাংকিং ব্যবস্থায় এভাবে বিভিন্ন শাখার মাধ্যমে সেবা দিয়ে আসছে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় তাদের ব্যাংকের শাখা থাকে। যার ফলে গ্রাহক খুব সহজেই এক স্থান হতে অন্য স্থানে লেনদেন কার্যক্রম সম্পন্ন করতে পারে। শাখা ব্যাংকের সাহায্য গ্রাহক যেকোন উক্ত ব্যাংকের শাখা থেকে লেনদেন করতে পারে। তাই বলা যায় যে, উদ্দীপকের ধরলা ব্যাংক একটি শাখা ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
অঞ্চল ভিত্তিক শ্রেণি অনুযায়ী ধরলা ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর