গ্রাহকদের আস্থা অর্জনের জন্য গ্রীন ব্যাংক যে নীতি মেনে চলছে তার যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: গ্রাহকদের আস্থা অর্জনের জন্য গ্রীন ব্যাংকের গোপনীয়তার নীতি মেনে চলা যৌক্তিক বলে মনে করি। ব্যাংকিং ব্যবসায়ে ঝুঁকি এড়ানোর জন্য ব্যাংক কতগুলো নীতি অনুসরণ করে। গোপনীয়তা নীতি অনুযায়ী ব্যাংক গ্রাহকের হিসাব সংক্রান্ত তথ্য প্রকাশ করে না। এর মাধ্যমে ব্যাংক গ্রাহকের আস্থা অর্জন করে। উদ্দীপকে জনাব লোকমান গ্রীন ব্যাংকের রাজশাহী শাখার গ্রাহক। তার ছেলের উক্তর ব্যাংকের ঢাকা শাখায় হিসাব রয়েছে। তিনি ছেলের ব্যাংক হিসাবে টাকা পাঠান। কিন্তু ব্যাংকটি জনাব লোকমানের হিসাবের কোনো তথ্য তার ছেলেকে জানায় না। জনাব লোকমানের হিসাবের কোনো তথ্য না জােিয় 'গ্রীন ব্যাংক' হিসাবের তথ্যের গোপনীয়তা বজায় রেখেছে। ফরে ব্যাংকটি তার গ্রাহকের বিশ্বাস ও আস্থা অর্জন করবে। এতে প্রতিষ্ঠানের সুনাম বাড়বে। তাই বলা যায়, উদ্দীপকে গ্রীন ব্যাংক গোপনীয়তার নীতি মেনে চলার মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনে সক্ষম হবে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
গ্রাহকদের আস্থা অর্জনের জন্য গ্রীন ব্যাংক যে নীতি মেনে চলছে তার যৌক…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর