ঝিনুক ব্যাংকের আর্থিক সংকটে অগ্রগতি ব্যাংকের সহায়তা করার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: 'ঝিনুক ব্যাংকের' আর্থিক সংকটে 'অগ্রগতি' ব্যাংকের সহায়তা করা একটি যৌক্তিক সিদ্ধান্ত বলে আমি মনে করি। বাণিজ্যিক ব্যাংকসমূহের ব্যাংকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংক দেশের তালিকাভুক্ত ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে। ঋণ প্রদানের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রমে সহায়তা করে। তাই কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থলও বলা হয়। উদ্দীপকে 'ঝিনুক ব্যাংক' আমানতের বড় অংশ অন্যত্র বিনিয়োগ করে।ফলে ব্যাংক গ্রাহকের জমাকৃত অর্থ চাহিবামাত্র ফেরত দিতে পারছে না। ব্যাংকটি আর্থিক সংকট নিরসনে 'অগ্রগতি' ব্যাংকের শরণাপন্ন হয়। 'অগ্রগতি ব্যাংক' তাকে প্রয়োজনীয় সহায়তা করে। ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কেন্দ্রীয় ব্যাংকই তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংককে আর্থিক সহায্য করে। একইভাবে উদ্দীপকে 'অগ্রগতি' ব্যাংক ঝিনুক ব্যাংককে সাহায্য করেছে। এক্ষেত্রে 'অগ্রগতি' ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে তার দায়িত্বপালন করেছে। তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক হিসেবে 'ঝিনুক' ব্যাংক তার আর্থিক সংকটে 'অগ্রগতি' ব্যাংকের দ্বারস্থ হয়েছে। তাই বলা যায়, 'ঝিনুক' ব্যাংক-এর আর্থিক সংকটে 'অগ্রগতি' ব্যাংক-এর সহায়তা করা যৌক্তিক ছিল।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
ঝিনুক ব্যাংকের আর্থিক সংকটে অগ্রগতি ব্যাংকের সহায়তা করার যৌক্তিকতা …
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর