উদ্দীপকের সাফা ব্যাংক কার্যভিত্তিক কোন শ্রেণির? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাফা ব্যাংকের কার্যভিত্তিক শ্রেণি অনুযায়ী এটি একটি বাণিজ্যিক ব্যাংক।মুনাফা অর্জনের উদ্দেশ্য জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং যে আমানত হতে ঋণ প্রদানসহ বিভিন্ন ব্যাংকিং সেবায় নিয়োজিত ব্যাংককে বাণিজ্যিক ব্যাংক বলে। গ্রাহকের আমানতকৃত অর্থ হতে বাণিজ্যিক ব্যাংক ঋণ দানের মাধ্যমে মুনাফা অর্জন করে। উদ্দীপকের গ্রামের স্বল্প আয়ের লোকজন তাদের আয়ের একটি অংশ সাফা ব্যাংকে জমা রাখে। সাফা ব্যাংক পরোক্ষভাবে মুদ্রা প্রচলন করে। বৈশিষ্ট্য বিবেচনায় সাফা ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। আমানত গ্রহণ ও ঋণদান তাই ব্যাংকের প্রধান কাজ। বাণিজ্যিক ব্যাংক পরোক্ষভাবে মুদ্রা প্রচলন করে থাকে। ব্যাংকের চেক, কার্ড, বিল ইত্যাদির দ্বারা মুদ্রা প্রচলন করে থাকে। তাই কার্যভিত্তিক শ্রেণি অনুসারে 'সাফা ব্যাংক' একটি বাণিজ্যিক ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকের সাফা ব্যাংক কার্যভিত্তিক কোন শ্রেণির? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর