উদ্দীপকের ১ম ক্ষেত্রে ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে "পদ্মা ব্যাংকের” কোন উদ্দেশ্যটি সাধিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ১ম ক্ষেত্রে ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে 'পদ্মা' ব্যাংকের 'উপদেষ্টা ও পরামর্শদাতা' উদ্দেশ্যটি সাধিত হয়েছে।ব্যাংকের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গোত্রের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য ভিন্ন ধরনের হয় এর মধ্যে ব্যাংক গ্রাহকের প্রেক্ষাপটে ব্যাংকের কিছু উদ্দেশ্য রয়েছে। আমানত সৃষ্টি, নিরাপত্তা প্রদান, উপদেষ্টা ও পরামর্শদাতা হিসেবে কাজ, অর্থ স্থানান্তর, জীবনযাত্রার মানোন্নয়ন ইত্যাদি গ্রাহকের প্রেক্ষাপটে ব্যাংকের কাজ।উদ্দীপকে জনাব শাহেদ একজন চামড়ার জুতা-স্যান্ডেল তৈরির ব্যবসায়ী। সম্প্রতি তিনি তার ব্যবসায়ের উৎপাদন বৃদ্ধির জন্য 'পদ্মা' ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। 'পদ্মা' ব্যাংক তাকে উৎপাদন বৃদ্ধির জন্য পুরানো মেশিনের স্থলে নতুন মেশিন ক্রয়ের পরামর্শ দেয়। ব্যাংক যখন কোনো প্রকল্পে অর্থ লগ্নি করে, তখন প্রকল্পের লাভজনকতা মূল্যায়ন করে সে ব্যাপারে নিশ্চিত হলেই অর্থায়নে জড়িত হয়। প্রকল্পটি যদি পরিবর্ধন, পরিমার্জন করতে হয়, ব্যাংক সে বিষয়ে ঋণ গ্রহীতাকে পরামর্শ প্রদান করে। এছাড়াও বিভিন্ন রকম আর্থিক ও অর্থসংক্রান্ত পরামর্শ ব্যাংক গ্রাহককে দিয়ে থাকে যা গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের একটি উদ্দেশ্য। তাই, জনাব শাহেদকে পুরাতন মেশিনের স্থলে নতুন মেশিন ক্রয়ের পরামর্শ প্রদানের মাধ্যমে 'পদ্মা' ব্যাংকের “উপদেষ্টা ও পরামর্শ দাতা” উদ্দেশ্যটি সাধিত হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকের ১ম ক্ষেত্রে ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে "পদ্মা ব্যাংকের”…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর