দক্ষতার সাথে টিকে থাকার জন্য পদ্মা ব্যাংকের মত ব্যাংকগুলোর উদ্দীপকের উল্লিখিত বিশেষ নীতিটি অবলম্বন করা একান্ত প্রয়োজন- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: "দক্ষতার সাথে টিকে থাকার জন্য পদ্মা ব্যাংকের মতো ব্যাংকগুলোর উদ্দীপকে উল্লিখিত 'দক্ষতার নীতিটি' অবলম্বন করা একান্ত প্রয়োজন" উক্তিটি যথার্থ।কম শ্রম ও স্বল্পব্যয়ে সার্থকভাবে ব্যাংকিং কার্যাবলি সম্পাদন করার নীতিকে ব্যাংকিং ব্যবসায়ের দক্ষতার নীতি বলে।উদ্দীপকে 'পদ্মা' ব্যাংকটি তার গ্রাহক জনাব শাহেদকে ব্যবসায়ের উৎপাদন বৃদ্ধির জন্য ঋণ প্রদান করে। এছাড়া ব্যাংকটি তাকে উৎপাদনবৃদ্ধি কল্পে বিভিন্ন পরামর্শ দেয়। এ ব্যাংকের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অত্যন্ত দক্ষতার সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনাসহ গ্রাহকদের বিভিন্নমুখী সেবা প্রদান করে আসছে।দক্ষতার নীতি অনুযায়ী ব্যাংক ব্যবস্থাপনায় বোর্ড, কর্মকর্তা, কর্মচারীদের দক্ষতায় ব্যাংকের সাফল্য অনেকাংশে নির্ভর করে। সুদক্ষ কর্মী নিয়োগের মাধ্যমে ব্যাংকের দক্ষতা বৃদ্ধি পায়। এতে প্রতিষ্ঠান ও মালিক উভয়ের সুনাম বৃদ্ধি পায়। এ নীতি অনুযায়ী ব্যাংক সব কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতার সাথে কাজে লাগিয়ে প্রতিযোগিতামূলক বিশ্বে সাফল্য অর্জন করতে পারে।তাই, “দক্ষতার সাথে টিকে থাকার জন্য 'পদ্মা' ব্যাংকের মতো ব্যাংকগুলোর দক্ষতার নীতিটি অবলম্বন করা একান্ত প্রয়োজন" উক্তিটি যথার্থ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
দক্ষতার সাথে টিকে থাকার জন্য পদ্মা ব্যাংকের মত ব্যাংকগুলোর উদ্দীপকে…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর