'B [গণিত] ব্যাংক ও 'C [গণিত] ব্যাংক বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় পরস্পরের উপর নির্ভরশীল- মূল্যায়ন কর।
উত্তর: 'B [গণিত] ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ও 'C [গণিত] ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বিভিন্ন ব্যাংকিং কার্যক্রমে পরিচালনায় পরস্পরের ওপর নির্ভরশীল।যে ব্যাংক দেশের নোট ও মুদ্রা প্রচলন করে ও ঋণ নিয়ন্ত্রণ ও অন্যান্য ব্যাংকের নিয়ন্ত্রক তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। এই কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় বাণিজ্যিক ব্যাংকের ওপর নির্ভরশীল। যে ব্যাংক আমানত গ্রহণ ও ঋণ প্রদান দ্বারা মুনাফা অর্জন করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংক তার কার্যক্রম পরিচালনায় আবার কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভরশীল। বাণিজ্যিক ব্যাংক তারল্য ঘাটতিতে পড়লে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে থাকে। আবার কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক হার নীতি, খোলাবাজার নীতি ইত্যাদি পদ্ধতি দ্বারা বাণিজ্যিক ব্যাংক সমূহের ঋণ নিয়ন্ত্রণ করে। আবার কেন্দ্রীয় ব্যাংক তার নীতি ও পরিকল্পনা বাণিজ্যিক ব্যাংক দ্বারা বাস্তবায়ন করে। কেন্দ্রীয় ব্যাংক দেশ-বিদেশের অর্থ বাজারের তথ্য বাণিজ্যিক ব্যাংকে সরবরাহ করে।উদ্দীপকে 'B [গণিত] ব্যাংকের কার্যক্রম হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ও 'C [গণিত] ব্যাংকের কার্যক্রম হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। তাই বলা যায়, এই দুই শ্রেণির ব্যাংক বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় পরস্পরের ওপর নির্ভরশীল। কেননা বাণিজ্যিক ব্যাংক ঋণ গ্রহণ, ঋণের সুদের হার নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভরশীল অপর দিকে কেন্দ্রীয় ব্যাংক তার নীতি ও পরিকল্পনা প্রণয়নে বাণিজ্যিকের ওপর নির্ভরশীল। আবার বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের হয়ে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে থাকে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
'B ব্যাংক ও 'C ব্যাংক বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় পরস্পর…
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর