উদ্দীপকে অনুসারে জনাব ফয়সাল আহমেদের জন্য কোন ব্যাংকটির সাথে লেনদেন করা যথার্থ হবে বলে তুমি মনে কর? মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপক অনুসারে জনাব ফয়সাল আহমেদের জন্য 'সিনথি ব্যাংকটির' সাথে লেনদেন করা যথার্থ হবে বলে আমি মনে করি।ব্যাংকে হিসাব খোলার পূর্বে গ্রাহককে বিভিন্ন বিষয় বিবেচনা করতে হয়। যেমন: ব্যাংকের অবস্থান, বহুমুখী সেবা, শাখা, বৈদেশিক বিনিময়, তালিকাভুক্ত ব্যাংক, ঋণ সুবিধা, সুদ ইত্যাদি।উদ্দীপকে জনাব ফয়সাল আহমেদ একজন রপ্তানিকারক। তার রপ্তানিকার্যে বৈদেশিক মুদ্রা বিনিময়ের প্রয়োজন হলে 'সিনথি ব্যাংক' কাজটিতে সহায়তা করে। 'সিনথি ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত এবং ঋণের সুদ তুলনামূলক কম। হঠাৎ, জনাব ফয়সালের অর্থের প্রয়োজন হলে তার বন্ধুরা তাকে 'কাপ্তাই ব্যাংকের' মাধ্যমে লেনদেন করতে বলে। 'কাপ্তাই ব্যাংকের আমানতের ও ঋণের সুদ উভয়ই বেশি এবং ঋণ গ্রহণের আনুষ্ঠানিকতাও জটিল।উদ্দীপকের জনাব ফয়সাল একজন রপ্তানিকারক হওয়ায় তার বৈদেশিক মুদ্রার বিনিময়ের প্রয়োজন হয়, একারনে যে ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময়ে অনুমতি প্রাপ্ত সেই ব্যাংকের মাধ্যমেই লেনদেন করা উচিত। এছাড়া ব্যবসায়ী হিসেবে তার ঋণের প্রয়োজন হয়। তাই যে ব্যাংকের ঋণ প্রদানের নীতি অপেক্ষাকৃত নমনীয় সে ব্যাংকের মাধ্যমে লেনদেন করা তার জন্য সুবিধাজনক হবে।উদ্দীপকে 'কাপ্তাই ব্যাংকের' ঋণ গ্রহণের আনুষ্ঠানিকতা বেশি এবং আমানতের ও ঋণের সুদ উভয়ই বেশি। পক্ষান্তরে, সিনথি ব্যাংকের ঋণের সুদ তুলনামূলক কম। যেসব ব্যাংকের আমানতের সুদ তুলনামূলক উচ্চ এবং ঋণের সুদ তুলনামূলক কম সেসব ব্যাংক গ্রাহকের কাছে বেশি গ্রহণীয়। এছাড়া 'সিনথি ব্যাংকটি তালিকাভুক্ত ব্যাংক হওয়ায় অধিক নিরাপদ হিসেবে বিবেচিত হবে।তাই, উদ্দীপক অনুসারে জনাব ফয়সাল আহমেদের জন্য 'সিনথি ব্যাংকটির' সাথে লেনদেন করা যথার্থ হবে বলে আমি মনে করি।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকে অনুসারে জনাব ফয়সাল আহমেদের জন্য কোন ব্যাংকটির সাথে লেনদেন …
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর