জনতা ব্যাংকের তারল্যনীতি অনুসরণকে তুমি কতটা যৌক্তিক মনে করো? মতামত দাও।
উত্তর: জনতা ব্যাংকের তারল্যনীতি অনুসরণকে আমি যৌক্তিক বলে মনে করি।চাওয়ামাত্র গ্রাহকের জমাকৃত অর্থ ফেরত দেওয়ার ক্ষমতাই হলো তারল্য। গ্রাহক দাবি করা মাত্র তার অর্থ ফেরত দিতে ব্যাংক বাধ্য থাকে। এজন্য ব্যাংকে যথেষ্ট তারল্য সংরক্ষণ করতে হয়। এ নীতিকে তারল্যনীতি বলা হয়। এ নীতির আলোকে বাণিজ্যিক ব্যাংক পর্যাপ্ত নগদ অর্থ হাতে রাখে। ফলে গ্রাহক ব্যাংক অর্থ পরিশোধ করতে পারে। জনতা ব্যাংক এমনভাবে অর্থ পরিচালনা করে যাতে নগদ অর্থ কমে না যায়। আবার ব্যাংকে বেশি উদ্বৃত্ত অর্থও জমা না থাকে। এভাবে ব্যাংক তারল্যনীতির যথাযথ অনুসরণ করে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে।উদ্দীপকে বলা হয়েছে যে, মামুনের ব্যাংকটি তারল্যের ব্যাপারে খুবই সতর্ক। ব্যাংকটি অতিরিক্ত টাকা ব্যাংক তহবিলে জমা রাখে না। আবার বেশি পরিমাণ ঋণ দিয়ে ব্যাংকের তহবিল খালি করে না। ফলে গ্রাহকরা তাদের চাহিদা মতো যেমন অর্থ পেয়ে থাকে তেএ্যানি ব্যাংকের মূলধন ব্যয়ও হ্রাস পায়।সুতরাং সার্থক ব্যাংক ব্যবসা মানে হলো সঠিক তারল্যনীতি। যেখানে অতিরিক্ত তারল্যও থাকবে না আবার তারল্য সংকটও হবে না। তারল্য নীতি ব্যাংক ব্যবসায়ের অন্যতম নীতি। আমার মতে জনতা ব্যাংকের তারল্যনীতি অনুসরণ করা সঠিক যৌক্তিক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনতা ব্যাংকের তারল্যনীতি অনুসরণকে তুমি কতটা যৌক্তিক মনে করো? মতামত …
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর