কার্যভিত্তিক শ্রেণি অনুযায়ী কাজল ব্যাংক কোন ধরনের? বর্ণনা কর।
উত্তর: কার্যভিত্তিক শ্রেণি অনুযায়ী কাজল ব্যাংক একটি কেন্দ্রীয় ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের প্রধান ব্যাংক। এ ব্যাংক নতুন ব্যাংক প্রতিষ্ঠায় অনুমতি দেয় ও তালিকাভুক্তির কাজ করে। এক্ষেত্রে ব্যাংকসমূহকে আমানতের নির্দিষ্ট একটি অংশ বাধ্যতামূলকভাবে বিধিবদ্ধ রিজার্ভহিসেবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়।উদ্দীপকে কাজল ব্যাংকের অনুমতিক্রমে স্বজল ব্যাংক প্রতিষ্ঠিত হয়। স্বজল ব্যাংক কিছু টাকা টগর ব্যাংকে জমা দিয়ে ৩০ লক্ষ টাকা নিয়ে স্বল্প পরিসরে মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হয়। যেহেতু কাজল ব্যাংকটি স্বজল ব্যাংক এর নিকট থেকে বিধিবদ্ধ রিজার্ভ জমা রাখা সাপেক্ষে ব্যাংকটি প্রতিষ্ঠায় অনুমতি প্রদান করে তাই কাজের ধরন বিবেচনায় কাজল ব্যাংকটি একটি কেন্দ্রীয় ব্যাংক। কারণ, কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি ও তালিকাভুক্তির কাজ করে থাকে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
কার্যভিত্তিক শ্রেণি অনুযায়ী কাজল ব্যাংক কোন ধরনের? বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর