গ্রাহক সন্তুষ্টি বজায় রাখার ক্ষেত্রে নেপচুন ব্যাংকের গৃহীত নীতিটি ব্যাখ্যা কর।
উত্তর: গ্রাহক সন্তুষ্টি বজায় রাখার ক্ষেত্রে নেপচুন ব্যাংকের গৃহীত নীতিটি হলো ব্যাংকের তারল্যনীতি।তারল্যনীতি ব্যাংকিং ব্যবসায়ের অন্যতম একটি মূলনীতি। এ নীতি অনুযায়ী বাণিজ্যিক ব্যাংককে সবসময় নির্দিষ্ট পরিমাণ তারল্য বা নগদ অর্থ সংরক্ষণ করতে হয়। কেননা বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের অর্থ চাওয়ামাত্র ফেরত দানে বাধ্য থাকে।উদ্দীপকে নেপচুন ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং উক্ত অর্থ থেকে ঋণ প্রদান করে। ব্যাংকটি আমানতের একটি নির্দিষ্ট অংশ সর্বদা সংরক্ষণ করে বলে গ্রাহক সন্তুষ্টি বজায় থাকে।সার্থক ব্যাংক ব্যবসায় মানে হলো সঠিক তারল্য নীতি যেখানে অতিরিক্ত তারল্য ও থাকবে না আবার তারল্য সংকটও হবে না। ব্যাংক যদি আমানতের সব অর্থ তরল অবস্থায় রেখে দেয়। বিনিয়োগ না করে তবে ব্যাংকের কোনো মুনাফা হবে না। আবার বিনিয়োগের পরিমাণ বেশি হলে ব্যাংক গ্রাহকদের দাবিকৃত অর্থ ফেরত দিতে পারবে না। তাই তারল্যনীতি অনুযায়ী ব্যাংককে নির্দিষ্ট পরিমাণ অর্থ তরল অবস্থায় সংরক্ষণ করতে হয় যাতে গ্রাহক চাওয়ামাত্র ব্যাংক আমানতকৃত অর্থ ফেরত দিতে পারে। এটিই ব্যাংকের তারল্যনীতি। উদ্দীপকের নেপচুন ব্যাংকটি ব্যাংকের তারল্যনীতিটি মেনে না চলার কারণে গ্রাহক সন্তুষ্টি বজায় থাকে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
গ্রাহক সন্তুষ্টি বজায় রাখার ক্ষেত্রে নেপচুন ব্যাংকের গৃহীত নীতিটি ব…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর