অঞ্চলভিত্তিক শ্রেণি অনুযায়ী জননী ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উত্তর: অঞ্চলভিত্তিক শ্রেণি অনুযায়ী 'জননী ব্যাংক' একটি জাতীয় ব্যাংক। একটি দেশের সীমানায় থেকে যে ব্যাংক ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করে তাকে জাতীয় ব্যাংক বলে।উদ্দীপকে 'জননী ব্যাংক' এর বিদেশে কোনো কার্যক্রম নেই। দেশের সীমানার মধ্যে থেকেই ব্যাংকটি বিভিন্ন ইলেকট্রনিক ব্যাংকিং এর সেবা প্রদানের মাধ্যমে ২৪ ঘণ্টা জনগণের সেবা দিয়ে থাকে। বৈশিষ্ট্য বিচারে উদ্দীপকের ব্যাংকটি একটি জাতীয় ব্যাংক। এ ধরনের ব্যাংকের বিদেশে কোনো শাখা নেই, বৈদেশিক বাণিজ্যের সাথেও ব্যাংকগুলোর সম্পৃক্ততা নেই। শুধু দেশে সীমানার মধ্যে একাধিক শাখার মাধ্যমে এ ধরনের ব্যাংক তাদের ব্যাংকিং কার্যাবলি সম্পাদন করে। বর্তমানে ব্যাংকগুলো ই-ব্যাংকিং পণ্যগুলো (ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাকিং, অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাকিং) ব্যবহার করে গ্রাহক অতি দ্রুত, কম খরচে ও নিরাপদে আর্থিক লেনদেন করতে সক্ষম হয়। উদ্দীপকের 'জননী ব্যাংকটি' এসব ইলেকট্রনিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে দেশের অভ্যন্তরে গ্রাহকদের ২৪ ঘণ্টা সেবা প্রদান করে থাকে। তাই বলা যায়, অঞ্চলভিত্তিক শ্রেণি অনুযায়ী 'জননী ব্যাংক' একটি জাতীয় ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
অঞ্চলভিত্তিক শ্রেণি অনুযায়ী জননী ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর