জনাব সাজ্জাদের মতো গ্রাহকদের সেবা প্রদানে জননী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং সেবার গুরুত্ব উদ্দীপকের আলোকে তুলে ধর।
উত্তর: জনাব সাজ্জাদের মতো গ্রাহকদের সেবা প্রদানে 'জননী ব্যাংকের' ইলেকট্রনিক ব্যাংকিং সেবার গুরুত্ব অপরিসীম।ইলেকট্রনিক ব্যাংকিং পণ্য বা সেবার সহায়তায় একজন গ্রাহক ব্যাংক কার্যদিবস ছাড়াও ব্যাংকিং লেনদেনের সুযোগ পায়। যেমন: একজন গ্রাহক ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড (ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড) ব্যবহার করে এটিএম থেকে সহজে ২৪ ঘণ্টার যেকোনো সময় অর্থ উত্তোলনের সুযোগ পায়।উদ্দীপকে জননী ব্যাংকের একজন গ্রাহক সাজ্জাদের মা হঠাৎ অসুস্থ হয়ে গেলে রাত ২ টার সময় তার ২৫,০০০ টাকার প্রয়োজন হয়। সাজ্জাদ তার বাসার নিকটস্থ জননী ব্যাংকের ইলেকট্রনিক যন্ত্র হতে তার প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে।জনাব সাজ্জাদ জননী ব্যাংকের ইলেকট্রনিক সেবা গ্রহণ করায় তিনি সহজে ব্যাংকের কর্মকর্তার সহায়তা ছাড়া তার কার্ড (ডেবিট/ক্রেডিট) ব্যবহার করে এটিএম থেকে রাত ২টায় নগদ টাকা উত্তোলন করতে সক্ষম হয়েছেন। যার ফলে তার মায়ের চিকিৎসা ব্যয় নির্বাহ করা তার পক্ষে সম্ভব হয়েছিল। এছাড়াও তিনি জননী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং পণ্য ফোন ব্যাংকিং এর মাধ্যমে ফোনে লেনদেন সম্পাদন করতে পারবেন। মোবাইল এসএমএস-এর মাধ্যমে তিনি নিজ হিসাবের স্থিতি, হিসাবের বিবরণী ইত্যাদি দেখতে পারেন। এছাড়া এ্যানিব্রাঞ্জ ব্যাংকিং এর মাধ্যমে তিনি দেশের যেকোনো শাখা থেকে সহজে ও দ্রুততম সময়ে আর্থিক লেনদেন করতে পারবেন। তাই বলা যায়, জনাব সাজ্জাদের মতো গ্রাহকদের সেবা প্রদানে জননী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং সেবার গুরুত্ব অপরিসীম।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব সাজ্জাদের মতো গ্রাহকদের সেবা প্রদানে জননী ব্যাংকের ইলেকট্রনিক …
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর