কার্যভিত্তিক শ্রেণিবিভাগের ভিত্তিতে উদ্দীপকের 'ক' ব্যাংকের ধরন বর্ণনা কর।
উত্তর: কার্যভিত্তিক শ্রেণিবিভাগের ভিত্তিতে উদ্দীপকের 'ক' ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক। নিচে কেন্দ্রীয় ব্যাংকের ধরন বর্ণনা করা হলো-কেন্দ্রীয় ব্যাংক দেশের সব ব্যাংকের পরিচালক ও নিয়ন্ত্রক। গোটা ব্যাকিং ব্যবস্থার প্রাণকেন্দ্র। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারকে সুসংগঠিত আকারে পরিচালিত করার উদ্দেশ্যেই গঠিত। সাধারণত মুদ্রা প্রচলন, অর্থ সরবরাহ তথা ঋণ নিয়ন্ত্রণের বিশেষ ক্ষমতা ও দায়িত্বে কেন্দ্রীয় ব্যাংক নিয়োজিত। যেমন বাংলাদেশে 'বাংলাদেশ ব্যাংক', ইংল্যান্ডে 'ব্যাংক অব ইংল্যান্ড' জাপানে 'ব্যাংক অব জাপান' কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কার্যরত রয়েছে।উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত 'ক' ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক এটি দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা পালন করে থাকে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
কার্যভিত্তিক শ্রেণিবিভাগের ভিত্তিতে উদ্দীপকের 'ক' ব্যাংকের ধরন বর্ণ…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর