উদ্দীপকে বর্ণিত 'মোহনা ব্যাংক' একটি শিল্প ব্যাংক।কার্যভিত্তিক শ্রেণি অনুযায়ী 'মোহনা ব্যাংক' হলো শিল্প ব্যাংক। এ ব্যাংক দেশের শিল্প খাতের উন্নয়নের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। যন্ত্রপাতি সংগ্রহ, ভূমি ক্রয়, কারখানা নির্মাণ ইত্যাদির জন্য এ ব্যাংক ঋণ দেয়। বাংলাদেশের শিল্প খাতকে এগিয়ে নেওয়ার জন্য এই ব্যাংক তৈরি করা হয়েছে।উদ্দীপকে শাকিলা টেক্সটাইল লিমিটেড একটি গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নতুন যন্ত্রপাতি প্রয়োজন। তাই যন্ত্রপাতি ক্রয়ের উদ্দেশ্যে 'মোহনা ব্যাংক' থেকে ঋণ নেয়। এক্ষেত্রে, ব্যাংকটি শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নের উদ্দেশ্যে ঋণ দিয়েছে। দেশের শিল্প খাতকে ত্বরান্বিত করতে এ ব্যাংক কাজ করে। তাই বলা যায়, উদ্দীপকে 'মোহনা ব্যাংক' একটি শিল্প ব্যাংক।অতএব নিঃসন্দেহে বলা যায়, উদ্দীপকের মোহনা ব্যাংক হলো একটি শিল্প ব্যাংক।