"ব্যাংক জীবনযাত্রার মান সহজ করে"-ব্যাখ্যা করো।
উত্তর: ব্যাংক হচ্ছে অর্থ জমা, উত্তোলন এবং ঋণ দেওয়ার একটি নিরাপদ প্রতিষ্ঠান। গ্রাহকের জীবনযাত্রার মানোন্নয়নকল্পে ব্যাংক বিভিন্ন ধরনের নতুন নতুন সেবা ও পণ্য সৃষ্টি করে। ক্রেডিট কার্ড দিয়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রাহক নগদ টাকা ছাড়াই পণ্য ক্রয় করাতে পারে। এটিএম মেশিন থেকে নগদ টাকা তোলা যায়। বর্তমানে দেশের সব বড় শহরের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা ব্যবস্থা চালু আছে। তাছাড়া মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকিং সেবা সহজ করা হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
"ব্যাংক জীবনযাত্রার মান সহজ করে"-ব্যাখ্যা করো।
উত্তর