প্রাপ্য বিলের বাট্টাকরণ বলতে কী বোঝায়?
উত্তর: প্রাপ্য বিলকে উল্লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে ভাঙিয়ে অর্থ সংগ্রহ করা হয়। একজন বিক্রেতা ধারে বিক্রি করা পণ্যের অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তাস্বরূপ যে দলিল গ্রহণ করে তাকে প্রাপ্য বিল বলা হয়। সাধারণত নির্দিষ্ট মেয়াদের জন্য এসব দলিল তৈরি করা হয়। উক্ত মেয়দের আগে বিলের প্রাপকের টাকার প্রয়োজন হলে তিনি বিলে উল্লিখিত টাকার পরিমাণের চেয়ে কম অর্থ গ্রহণের মাধ্যমে বিলটি ভাঙাতে পারেন। এটি বিলের বাট্টাকরণ নামে পরিচিত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
প্রাপ্য বিলের বাট্টাকরণ বলতে কী বোঝায়?
উত্তর