উদ্দীপকের 'সোমা' ব্যাংকটি হচ্ছে একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংক নীতির আলোকে 'সোমা' ব্যাংকের কার্যক্রম বিশ্লেষণ করা হলো:ব্যাংক একটি ঝুঁকিবহুল ব্যবসায়। ঝুঁকি মোকাবেলার শক্তিশালী, নির্ভরযোগ্য এবং দক্ষ ব্যবস্থাপনা না গড়লে ঝুঁকি তাড়ানো কঠিন।তাই ব্যাংক বেশ কিছু মৌলিক নীতি মেনে চলে।উদ্দীপকে 'সোমা' ব্যাংকে রনি নামক একজন গ্রাহক ঋণের আবেদন করলে, তার দলিল ঠিক না হওয়াতে ঋণ প্রদানে অসম্মতি জানায়। নিরাপত্তা নীতির কারণেই ব্যাংকটি গ্রাহকের ঋণের আবেদন খারিজ করে দেয়। ব্যাংক ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে নিরাপত্তার নীতি। নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাংক ঋণ প্রদানের সময় ঋণগ্রহীতার আর্থিক সচ্ছলতা বিচার ও জামানত গ্রহণ করে থাকে।সততা, জামানত, আর্থিক স্বচ্ছলতা ইত্যাদি বিবেচনা করে ঋণ প্রদান করে বাণিজ্যিক ব্যাংক। এই নীতি যথাযথ প্রয়োগ না করা হলে ঋণ ফেরত না পাবার নিশ্চয়তা বেড়ে যায়।আবার উদ্দীপকে পোশাক ব্যবসায়ী জনি যন্ত্রপাতি আমদানি করতে চাইলে ব্যাংকটি রপ্তনিকারকে অর্থ প্রাপ্তির নিশ্চয়তা দেয়, যা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের সেবার নীতি। প্রত্যয়পত্র ইস্যুর দ্বারা ব্যাংক আমদানি ও রপ্তানিকারকের মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করে। নিয়মের বহির্ভূত কিছু ঘটলে ব্যাংক অর্থ প্রদানে ব্যর্থ হয়, যা ব্যাংক ব্যবসায়ের নীতি।উদ্দীপকে 'সোমা' ব্যাংক ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি মেনে চলে। উক্ত কারণেই ব্যাংকটি জনি এবং রনির চেকের অর্থ পরিশোধে ব্যর্থ হয় যা ব্যাংকের নিরাপত্তা নীতির বৈশিষ্ট্য পালন করেছে।