হুকুম চেক কী? ব্যাখ্যা করো।
উত্তর: যে চেকের অর্থ ব্যাংক থেকে নির্দিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কেউ উত্তোলন করতে পারে না এ ধরনের চেককে হুকুম চেক বলে। হুকুম চেকে সাধারণত নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে এবং এ ধরনের চেকের অর্থ শুধু চেকে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লেখা আছে তাকেই অর্থ পরিশোধ করা হয়। তবে এই চেক যথানিয়মে অনুমোদনের মাধ্যমে হস্তান্তর করা যায়। হুকুম চেক বাহক চেক অপেক্ষা অধিক নিরাপদ এবং এই চেককে দাগকাটা চেকে রূপান্তর করা যায়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
হুকুম চেক কী? ব্যাখ্যা করো।
উত্তর