পণ্য বৈচিত্র্যায়ণ বলতে কী বোঝায়?
উত্তর: একই ব্যবসায়ে বিভিন্ন প্রকার পণ্য সমাহার ঘটিয়ে ঝুঁকি কমানোর ব্যবস্থাপনাকেই পণ্য বৈচিত্র্যায়ণ বলে। ব্যবসায়ের ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত থাকে। ব্যবসায়ে বৈচিত্র্যকরণ নিশ্চিত করতে পারলে ঝুঁকি কমে। কেননা একটি পণ্য থেকে লোকসান হলে অন্য পণ্যের মুনাফা দ্বারা তা পুষিয়ে নেওয়া সম্ভব হয়। তাই ঝুঁকি বণ্টনের মাধ্যমে সফলতা নিশ্চিত করতে পণ্য বৈচিত্র্যায়ণের প্রয়োজন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
পণ্য বৈচিত্র্যায়ণ বলতে কী বোঝায়?
উত্তর