মূলধন বাজেটিং কেন করা হয়?
উত্তর: দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলা হয়। মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কোনো প্রকল্প থেকে আগত ভবিষ্যৎ নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য নির্ণয়পূর্বক নগদ বহিঃপ্রবাহের সাথে তুলনা করে লাভজনক প্রকল্প নির্বাচন করা যায়। ফলে লাভজনক প্রকল্পে মূলধন বিনিয়োগ করে প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারে। সুতরাং লাভজনক প্রকল্প নির্বাচনের মাধ্যমে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে মূলধন বাজেটিং করা প্রয়োজন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
মূলধন বাজেটিং কেন করা হয়?
উত্তর