কার্যভিত্তিক শ্রেণিকরণ অনুযায়ী উদ্দীপকের 'তাকওয়া ব্যাংক' কোন ধরনের ব্যাংক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কার্যভিত্তিক শ্রেণিকরণ অনুযায়ী 'তাকওয়া ব্যাংক' হলো বাণিজ্যিক ব্যাংক।যে প্রতিষ্ঠান আমানত গ্রহণ, ঋণদান ও অন্যান্য ব্যাংকিং সেবা প্রদান করে থাকে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। এ ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন।উদ্দীপকে 'তাকওয়া ব্যাংক' জনগণের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ ও ঋণদানে নিয়োজিত। দেশের বিভিন্ন স্থানে ব্যাংকটির শাখা রয়েছে। উক্ত শাখার মাধ্যমে ব্যাংকটি গ্রাহকদের বিস্তৃত ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। মূলত বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের উদ্বৃত্ত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে। আমানতকৃত অর্থ থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে মুনাফা অর্জন করে থাকে। আমানত গ্রহণ উক্ত ব্যাংকের প্রধান কাজ এবং ঋণদান হলো একটি, গুরুত্বপূর্ণ কাজ। তাই বলা যায়, কার্যভিত্তিক শ্রেণিকরণ অনুযায়ী 'তাকওয়া ব্যাংক' হলো একটি বাণিজ্যিক ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
কার্যভিত্তিক শ্রেণিকরণ অনুযায়ী উদ্দীপকের 'তাকওয়া ব্যাংক' কোন ধরনের …
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর