উদ্দীপকের জনাব বুলবুলকে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংক যথাযথ নীতি অনুসরণ করেছে কী? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে জনাব বুলবুলকে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংক ঋণমঞ্জুর নীতিটি যথাযথভাবে অনুসরণ করেছে।ঋণ প্রদানের পূর্বে ব্যাংক প্রস্তাবিত প্রকল্পের উৎপাদনশীলতা ও লাভজনকতা বিবেচনা করে। এ ব্যাপারে অনুৎপাদনশীল এবং অনিশ্চিত ক্ষেত্রে ঋণ প্রত্যাখ্যান করে থাকে। এটি ব্যাংকের ঋণমঞ্জুর নীতির অনুসরণ।উদ্দীপকে 'তাকওয়া ব্যাংক' একটি বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি জনাব বুলবুল নামে এক গ্রাহক ব্যাংকটিতে ঋণের জন্য আবেদন করে। এতে ব্যাংকটি তার ব্যবসায়ের উৎপাদনশীলতা ও লাভজনকতা বিচার করে সন্তুষ্ট হয়ে ঋণ মঞ্জুর করে। এক্ষেত্রে ব্যাংকটি ঋণমঞ্জুর নীতিটি অনুসরণ করেছে।ব্যাংক গ্রাহকদের আমানতকৃত অর্থ হতে ঋণ দিয়ে মুনাফা অর্জন করে থাকে। তাই ঋণদানের ক্ষেত্রে ব্যাংক অত্যন্ত সতর্কতা অবলম্বন করে। এক্ষেত্রে ঋণের জন্য প্রস্তাবিত খাতটি উৎপাদনশীল কিনা তা যাচাইয়ের পাশাপাশি লাভজনকতা বিবেচনা করে থাকে। যার ফলে ঋণের অর্থ ফেরতের নিশ্চয়তা বাড়ে। এটি ব্যাংকের ঋণমঞ্জুর নীতির প্রয়োগ। তাই বলা যায়, জনাব বুলবুলকে ঋণ দেওয়ার ক্ষেত্রে 'তাকওয়া ব্যাংক' ঋণমঞ্জুর নীতিটি অনুসরণ করেছে, যা যৌক্তিক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকের জনাব বুলবুলকে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংক যথাযথ নীতি অনুসরণ…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর