জনাব জামিলের সিদ্ধান্তটি আর্থিক ব্যবস্থাপকের কোন সিদ্ধান্তের অনুরূপ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব জামিলের সিদ্ধান্ত আর্থিক ব্যবস্থাপকের ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠান বিভিন্ন মেয়াদে অর্থ বিনিয়োগ করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানে নগদ বহিঃপ্রবাহ ঘটে। বিনিয়োগের পূর্বে বিনিয়োগের সাথে সম্পর্কিত নগদ অন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ তুলনা করা হয়। প্রতিষ্ঠানের জন্য আসবাবপত্র, মেশিনারি ইত্যাকি ক্রয় বিনিয়োগ সিদ্ধান্তের অন্তর্গত। উদ্দীপকে জামিল একজন দর্জি ব্যবসায়ী। তিনি ব্যবসায়ের জন্য একটি বৈদ্যুতিক মেশিন ক্রয়ের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। জনাব জামিলের বৈদ্যুতিক মেশিন ক্রয়ের ফলে প্রতিষ্ঠানে নগদ বহিঃপ্রবাহ ঘটবে। এর মাধ্যমে তিনি দীর্ঘ সময় আর্থিক সুবিধা পাবেন। কোনো স্থায়ী সম্পদ ক্রয়ের মাধ্যমে নগদ বহিঃপ্রবাহ ঘটলে তাকে ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত বলে। তাই বলা যায়, জনাব জামিলের বৈদ্যুতিক মেশিন ক্রয়ের সিদ্ধান্ত হলো ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব জামিলের সিদ্ধান্তটি আর্থিক ব্যবস্থাপকের কোন সিদ্ধান্তের অনুরূপ…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর