উদ্দীপকের শেফালি বেগমের কার্যক্রমে মূলধন বাজেটিং এর গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: মূলধন বাজেটিং দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত হওয়ায় উদ্দীপকের শেফালি বেগমের কার্যক্রমের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম।প্রতিষ্ঠান সাধারণত নগদ প্রবাহ পাওয়ার আশায় দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে। প্রতিষ্ঠানের এ বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে মূলধন বাজেটিং-এর বিভিন্ন পদ্ধতি সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে। ফলে কোনো প্রকল্পে বিনিয়োগ আদৌ লাভজনক হবে কি না তা এই পদ্ধতিসমূহের মাধ্যমে জানা যায়।উদ্দীপকের শেফালি বেগম শহরতলির একজন দর্জির দোকানদার। তার দোকানে বিভিন্ন শ্রেণির মহিলা-পুরুষ বিভিন্ন পোশাক সেলাই করেন। তার পা চালিত সেলাই মেশিন ছিল। কিন্তু কাস্টমারদের চাহিদা বাড়ায় তিনি নতুন করে বিদ্যুৎচালিত সেলাই মেশিন কেনার সিদ্ধান্ত নেন। এতে দ্রুত গতিতে নিখুঁতভাবে সেলাইয়ের কাজ সম্পন্ন করে গ্রাহকদের সন্তুষ্ট করেন।উদ্দীপকের শেফালি বেগমের দোকানের নতুন প্রকল্পটি দীর্ঘমেয়াদি। তাই এ প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে মূলধন বাজেটিং সিদ্ধান্ত সঠিক ও বাস্তবসম্মত হওয়া প্রয়োজন। যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা অর্জন নির্ভর করে এই সিদ্ধান্তের ওপর। কারণ কোনো কারণে সিদ্ধান্তে ভুল হলে সাধারণত সেটি সংশোধন করার সুযোগ থাকে না। আবার সংশোধনের সুযোগ থাকলেও বড় অঙ্কের মাশুল দিতে হয়। এক্ষেত্রে ব্যবসায়টি বন্ধও হতে পারে। সুতরাং বলা যায়, উদ্দীপকের শেফালি বেগমের কার্যক্রমের জন্য মূলধন বাজেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকের শেফালি বেগমের কার্যক্রমে মূলধন বাজেটিং এর গুরুত্ব বিশ্লেষ…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর