দর্জি দোকানের মালিক শেফালি বেগমের ব্যবসায়ের মূলধন বাজেটিং এর প্রয়োগ ক্ষেত্র ব্যাখ্যা করো।
উত্তর: দর্জি দোকানে শেফালি বেগমের ব্যবসায়ে পণ্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধিকল্পে সম্প্রসারণে মূলধন বাজেটিং এর প্রয়োগ ঘটেছে।দীর্ঘমেয়াদি বিনিয়োগের সব ক্ষেত্রেই মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়। স্থায়ী সম্পত্তি ক্রয়, ব্যবসায় প্রসার, ব্যবসায় আধুনিকায়নে মূলধন বাজেটিং-এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও স্থায়ী সম্পত্তির প্রতিস্থাপন এবং নতুন পণ্য বাজারে ছাড়া সংক্রান্ত সব ক্ষেত্রে মূলধন বাজেটিং-এর প্রয়োগ রয়েছে। উদ্দীপকের শেফালি বেগম শহরতলির একজন দর্জির দোকানদার। তার দোকানে বিভিন্ন শ্রেণির মহিলা-পুরুষ বিভিন্ন পোশাক সেলাই করেন। তার পা চালিত সেলাই মেশিন ছিল। কিন্তু কাস্টমারদের চাহিদা বাড়ায় তিনি নতুন করে বিদ্যুৎচালিত সেলাই মেশিন কেনার সিদ্ধান্ত নেন। চলমান কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবসায় শুরু করার পর উৎপাদন ক্ষমতা বাড়ানোর প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে কোম্পানির নতুন মেশিন কেনার প্রয়োজন হয়।উদ্দীপকের শেফালি বেগমও দোকানের কাস্টমারদের চাহিদা বাড়ায় নতুন মেশিন কেনার সিদ্ধান্ত নেন। এরূপ সিদ্ধান্ত গ্রহণের লাভজনকতা যাচাই করতে মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়। তাই বলা যায়, উদ্দীপকের শেফালি বেগম বৈশিষ্ট্যগত কারণে মূলধন বাজেটিং-এর ব্যবসায় পণ্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধিকল্পে সম্প্রসারণ ক্ষেত্রটি প্রয়োগ করবেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
দর্জি দোকানের মালিক শেফালি বেগমের ব্যবসায়ের মূলধন বাজেটিং এর প্রয়োগ…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর