জনাব আসলাম তার ব্যবসায়ের কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছেন। বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের জনাব আসলাম তার ব্যবসায়ে সুদের হারের ঝুঁকির সম্মুখীন হয়েছেন।বিনিয়োগকারী বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি কিনলে সুদের হারের ঝুঁকি মোকাবিলা করতে হয়। বাজারে সুদের হারের পরিবর্তন হলে বিনিয়োগের মূল্য উঠানামা করে। সুদের হার বাড়লে বন্ড, ডিবেঞ্চারের বাজারমূল্য কমে। আবার সুদের হার কমলে এসব বিনিয়োগের বাজারমূল্য বাড়ে।উদ্দীপকে জনাব আসলাম ১০% সুদে 'A [গণিত] কোম্পানির বন্ডে বিনিয়োগ করেন। কিছুদিন পর তিনি অর্থের সংকট হওয়ায় বন্ডগুলো বাজারে বিক্রি করেন। কিন্তু বাজারমূল্যে বিক্রি করায় তিনি ক্ষতিগ্রস্ত হন। মূলত সুদের হার বেড়ে যাওয়ায় জনাব আসলামের বন্ডের বাজারমূল্য কমে গিয়েছে। ফলে তাকে কম মূল্যে বন্ডগুলো বিক্রি করে দিতে হয়। এভাবে সুদের হারের পরিবর্তনের কারণে তিনি ক্ষতিগ্রস্ত হন। তাই বলা যায়, জনাব আসলাম বন্ড বিক্রি করে সুদের হারের ঝুঁকির সম্মুখীন হয়েছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব আসলাম তার ব্যবসায়ের কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছেন। বর্ণনা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর