উদ্দীপকে উল্লিখিত টিস্যুর গঠন চিত্রসহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত টিস্যুটি হলো স্নায়ুটিস্যু। এর অপর নাম নিউরন। স্নায়ুটিস্যুর গাঠনিক ও কার্যকরী এককের নাম নিউরন। অসংখ্য নিউরন বা স্নায়ুকোষ একত্রিত হয়ে স্নায়ুটিস্যু গঠিত হয়। নিচে স্নায়ুটিস্যুর গঠন সচিত্র ব্যাখ্যা করা হলো-স্নায়ুটিস্যু অসংখ্য নিউরন দিয়ে গঠিত। প্রতিটি নিউরন দুটি প্রধান অংশ নিয়ে গঠিত। যথা কোষদেহ ও প্রলম্বিত অংশ।কোষদেহ : প্লাজমামেমব্রেন, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস সমন্বয়ে গঠিত নিউরনের গোলাকার, তারকাকার অথবা ডিম্বাকার অংশ কোষদেহ নামে পরিচিত। সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি থাকে। প্রলম্বিত অংশ : কোষদেহ থেকে সৃষ্ট শাখা-প্রশাখাকেই প্রলম্বিত অংশ বলে। প্রলম্বিত অংশ ডেনড্রাইট ও অ্যাক্সন নিয়ে গঠিত। কোষদেহের চারদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রাইট বলে। একটি নিউরনে ডেনড্রাইটের সংখ্যা শূন্য থেকে কয়েকটা পর্যন্ত হতে পারে। কোষদেহ থেকে উৎপন্ন বেশ লম্বা শাখাবিহীন তন্তুটির নাম অ্যাক্সন। এর চারদিকে নিউরিলেমা নামক পাতলা আবরণ থাকে। নিউরিলেমা ওঅ্যাক্সনের মধ্যবর্তী অঞ্চলে স্নেহ পদার্থের একটি স্তর থাকে। একে মায়েলিন বলে। এ আবরণীটি অবিচ্ছিন্ন নয়। নির্দিষ্ট দূরত্ব পরপর এটিসাধারণত বিচ্ছিন্ন অবস্থায় থাকে। এ বিচ্ছিন্ন অংশে নিউরিলেমার সাথে অ্যাক্সনের প্রত্যক্ষ স্পর্শ ঘটে। এ আবরণীবিহীন অংশটিকে র্যানভিয়ারেরপর্ব বলে। অ্যাক্সনের মূল অক্ষের আবরণীকে অ্যাক্সলেমা বলে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত টিস্যুর গঠন চিত্রসহ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর