উদ্দীপকের [গণিত] এর অনুপস্থিতিতে পরিবেশের ভারসাম্য বাধাগ্রস্থ হয়- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত [গণিত] চিহ্নিত অংশটি হলো বিয়োজক। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এর প্রয়োজনীয়তা অপরিসীম। বিয়োজকের অনুপস্থিতিতে পরিবেশের ভারসাম্য বাধাগ্রস্ত হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো- উদ্দীপকের বাস্তুতন্ত্রে বিদ্যমান সবুজ উদ্ভিদ, হরিণ ও বাঘ মারা যাবার পর এদের মৃতদেহগুলো বিয়োজক পঁচিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়। এদের দেহের সমস্ত জৈব ও অজৈব উপাদান তখন মাটিতে দ্রবীভূত হয়ে যায়। আবার এই জৈব ও অজৈব উপাদান সবুজ উদ্ভিদ মূলের সাহায্যে শোষণ করে এবং এগুলো ব্যবহার করে সালোকসংশ্লেষণের মাধ্যমে শর্করা তৈরি করে। সবুজ উদ্ভিদে তৈরিকৃত শর্করা হরিণ গ্রহণ করে। হরিণকে খাদ্য হিসেবে গ্রহণ করে বাঘ এই শর্করা পায়। এভাবে সবুজ উদ্ভিদ থেকে হরিণ এবং হরিণ থেকে বাঘ এই শর্করা গ্রহণ করে থাকে। আবার তাদের মৃত্যুর পর বিয়োজক এগুলো মাটিতে ফিরিয়ে দেয়। এভাবে চক্রাকারে খাদ্য উপাদান আবর্তিত হয়, যেখানে বিয়োজক প্রধান ভূমিকা পালন করে। এভাবেই বিয়োজক পরিবেশে বিভিন্ন জৈব ও অজৈব উপাদানের পরিমাণ নিয়ন্ত্রণের মাধ্যমে ভারসাম্য রক্ষা করে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকের এর অনুপস্থিতিতে পরিবেশের ভারসাম্য বাধাগ্রস্থ হয়- বিশ্লেষ…
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর