উদ্দীপকের (ii) নং শিকলে P এর সংখ্যা কমে গেলে বাস্তুতন্ত্রের উপর কী প্রভাব পড়বে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ii নং শিকলে P হলো ছোট মাছ। ছোট মাছের সংখ্যা কমে গেলে বাস্তুতন্ত্রের উপর যে ধরনের প্রভাব পড়বে তা নিচে বিশ্লেষণ করা হলো-পরিবেশের কোনো প্রজাতির সংখ্যা কমে গেলে বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা নষ্ট হয়। কাজেই উদ্দীপকের খাদ্যশিকলে যদি ছোট মাছের সংখ্যা কমে যায় তাহলে বড় মাছের সংখ্যাও কমতে থাকবে। কারণ ছোট মাছ কমার কারণে বড় মাছের খাবারের ঘাটতি দেখা দিবে। সেজন্য বড় মাছের সংখ্যাও কমতে থাকবে। আবার ছোট মাছের 'সংখ্যা কমে গেলে প্লাংকটনের পরিমাণ বাড়তে থাকবে। কারণ উৎপন্ন প্লাংকটনের যথেষ্ট পরিমাণ খাদক পুকুরে নেই। যদি উৎপাদকের পরিমাণ বাড়তে থাকে আবার বড় মাছের পরিমাণ কমতে থাকলে উক্ত বাস্তুতন্ত্রে এক ধরনের জটিলতা দেখা দিবে। যাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। তার সাথে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ এবং পুষ্টি প্রবাহতেও জটিলতা দেখা দিবে, যাকিনা পরিবেশের জন্য হুমকিস্বরূপ। উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি, ছোট মাছ অর্থাৎ 'P [গণিত] -এর সংখ্যা কমে গেলে উক্ত বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হবে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকের (ii) নং শিকলে P এর সংখ্যা কমে গেলে বাস্তুতন্ত্রের উপর কী …
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর