উদ্দীপকের (i) এবং (ii) নং খাদ্য শিকল দুটির কোনটিতে শক্তির অপচয় বেশি হয়? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: খাদ্যশিকলে স্তরের সংখ্যা যত বেশি হবে শক্তির অপচয় তত বেশি হবে। উদ্দীপকে উল্লিখিত (i) ও (ii) নং খাদ্য শিকলের মধ্যে (ii) নং এ শক্তির অপচয় সবচেয়ে বেশি হবে। সাধারণত খাদ্যশৃঙ্খলে এক স্তর থেকে অন্য স্তরে শক্তি প্রবাহকালে শ্বসন, তাপ ইত্যাদির কারণে শক্তি ব্যয় হবে। (ii) নং খাদ্যশৃঙ্খলে পাঁচটি খাদ্যস্তর আছে। এখানে শৈবালকে জুয়োপ্ল্যাঙ্কটন ভক্ষণ করে। জুয়োপ্ল্যাঙ্কটনকে ছোট মাছ খাদ্য হিসেবে গ্রহণ করে, ছোট মাছকে খাদ্য হিসেবে গ্রহণ করে বড় মাছ, আবার বড় মাছকে খাদ্য হিসেবে গ্রহণ করে বাজপাখি। এখানে পাঁচটি স্তরে চারবার শক্তির অপচয় হয়। তাই এই শৃঙ্খলে শক্তির অপচয় সবচেয়ে বেশি। অন্যদিকে (i) নং শৃঙ্খলে খাদ্যের স্তর তিনটি। তাই এখানে শক্তির অপচয় হবে দুইবার। এ শৃঙ্খলে শক্তির অপচয় তাই সবচেয়ে কম হবে।কাজেই উপরের বিশ্লেষণ থেকে বলা যায় যে, (ii) নং খাদ্যশৃঙ্খলে শক্তির অপচয় সবচেয়ে বেশি হবে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকের (i) এবং (ii) নং খাদ্য শিকল দুটির কোনটিতে শক্তির অপচয় বেশি…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর

উত্তর
উত্তর